বগুড়ায় “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Posted by Admin on July 22, 2026
বগুড়ায় “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রাণালয় এর যৌথ উদ্যোগে ২৮ এপ্রিল, ২০২৬ তারিখে বগুড়ায় “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিজানুর রহমান, হেড অব এডমিন, বিটিএ। কর্মশালায় উস্থিত ছিলেন, জনাব এ কে এম আসাদুজ্জামান, সভাপতি, জনাব মোহাম্মদ মুক্তার হোসেন, সহ-সভাপতি, জনাব মোঃ মুকুল হোসেন, সাধারণ সম্পাদক, জনাব মোঃ শহিদুল, উপদেষ্টা, জনাব এডভোকেট গোলাম ফারুক, উপদেষ্টা, বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতি। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী জনাব এডভোকেট গোলাম সরোয়ার, এছাড়াও স্থানীয় মাংস ব্যবসায়ী, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিটিএ-র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




Follow us f